ক্যানিং মহকুমা হাসপাতালের ইট পাচারের অভিযোগে আটক ২ - The News Lion

ক্যানিং মহকুমা হাসপাতালের ইট পাচারের অভিযোগে আটক ২

 


দি নিউজ লায়নঃ   হাসপাতালের ইট পাচারের অভিযোগে পুলিশ ২ জন ইঞ্জিন ভ্যান চালক কে আটক করে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাব ভবনের নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।


আর সেই কাজের ইট এদিন দুপুরে গোপন ভাবে ইট ইঞ্জিন ভ্যানে ভর্তি করে পাচার হয়ে যাচ্ছিল।সেই খবর পুলিশ গোপনে পেয়ে হানা দিয়ে ইট সহ ২ জন ইঞ্জিন ভ্যান চালক কে আটক করে এবং আটক করে ৪ টি ইঞ্জিন ভ্যান।পুলিশ জানান ক্যানিং মহকুমা হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাব কাজের ইট পাচার হচ্ছিল এমন খবর পেয়ে হানা দিয়ে ২ জন ইঞ্জিন ভ্যান চালক কে আটক করা হয়েছে।


তবে কি কারণে ইট নিয়ে যাচ্ছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার বলেন ইট পাচারের ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এমনকি বিষয়টি ঊধর্তন কতৃপক্ষ কে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.